রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   দেশজুড়ে
মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক মানুষ
  Date : 26-09-2025

আক্তার হোসেন ভূঁইয়া 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ করে গ্রামগুলোতে প্রবেশ করে  নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতরভাবে আহত হন। 
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাজেদা বেগম (৪০), আবু সাইদ (৫), হামদু মিয়া (৯০),
মোঃ আবুল মিয়া (৬০), লুৎফা বেগম (৩০), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২), আসমা বেগম, ও  শাকিল মিয়া (৭)। এছাড়াও কুকুরের কামড় থেকে স্থানীয় হাঁস-মুরগি ও গরু-ছাগলও রক্ষা পায়নি। 
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।  এদের মধ্যে  যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  

এদিকে শুক্রবার সকালে কুকুরটি আবারও ৬নং  বাঙ্গরা পূর্ব  ইউনিয়নের খামার গ্রামে প্রবেশ করে আরো ৫ জনকে কামড়ায়।  পরে গ্রামবাসী একত্রিত  হয়ে  কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:  মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই। শুধু মালিকানা প্রাণীই এ দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে।  

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, কুকুরটিকে শুক্রবার সকালে স্হানীয়রা হত্যা করেছে বলে জানতে পেরেছি।  তবে এটি খুবই ভয়ংকরভাবে আক্রমণ করেছে।  আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।  



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩