রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   দেশজুড়ে
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সবুজ যাত্রা
  Date : 25-09-2025
নেত্রকোনা প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম ও ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেদিন প্রায় ৫০ প্রজাতির ১,৫৪০টি বৃক্ষচারা রোপণ করা হয়। পরিবেশবান্ধব, নান্দনিক ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের এই সবুজায়ন কার্যক্রম শুরু হয়, যা এখন ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।
আজকের কর্মসূচি সেই ধারাবাহিক প্রচেষ্টারই আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন—এসব বৃক্ষরোপণ কেবল প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নান্দনিক ও টেকসই পরিবেশ সৃষ্টির দিকেও বিশেষ ভূমিকা রাখবে।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সবুজ ক্যাম্পাস গড়ে তোলার যে দৃষ্টিভঙ্গি ধারণ করে আসছে, আজকের এই মহৎ উদ্যোগ সেই পরিকল্পনার সুসংগঠিত বাস্তবায়নের প্রতিফলন। বৃক্ষরোপণের প্রতিটি চারা যেন হয়ে উঠেছে আশার বীজ—যা আগামী দিনে পরিবেশ রক্ষার শক্তিশালী প্রতীক হয়ে উঠবে।


  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩