রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   দেশজুড়ে
তারুণ্যের উচ্ছ্বাসে লক্ষ্মীপুরে জাতীয় ফুটবলের শুভ সূচনা
  Date : 21-09-2025

 

নাজমুল হোসেন

দেশজুড়ে তরুণদের মধ্যে ফুটবল চর্চা বাড়াতে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।

`তারুণ্যের উৎসব` স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলা দল। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় স্বাগতিক লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ ও রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম-সেবা, বাফুফের সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েল, ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, শাহেদুর রহমান রাফি সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের উদ্বুদ্ধ করবে মাঠে ফেরার জন্য।’

উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দুই দলের খেলা দেখতে জড়ো হয় হাজারো দর্শক। দর্শকদের এমন সাড়া খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা এনে দেয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করা উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ বনাম রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ। দুই জেলার ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতি মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা যোগায়।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩