রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে দীর্ঘদিনের পুরোনো মামলার শুনানি আবার শুরু হয়েছে।
রবিবার (১৮ মে) সকালে আপিল বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইমান আলীর (আশফাকুল ইসলামের পরিবর্তে এদিন দায়িত্বে ছিলেন) নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় তিন সপ্তাহ পর আজ ফের এই মামলার শুনানি কার্যক্রমে গতি এলো।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে আজ যুক্তি উপস্থাপন শুরু হয়। এর আগে ২৭ এপ্রিল আপিল বিভাগে এই মামলার সর্বশেষ শুনানি হয়, যা আজ পর্যন্ত মুলতবি ছিল।
রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নির্ধারণে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের, বিশেষ করে সচিবদের বিচার বিভাগের জেলা জজদের চেয়ে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি শুরু থেকেই সমালোচিত হয়ে আসছে।